৩ মে-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমি একজন সংবাদকর্মী হিসেবে বিশ্বাস করি- সত্য প্রকাশেই আমার সবচেয়ে বড় দায়িত্ব। প্রতিটি সংবাদ শুধু একটি খবর নয়, এটি মানুষের অধিকার, ন্যায়ের দাবি এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম।
এই পেশায় কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ, চাপ ও ঝুঁকির মুখোমুখি হতে হয়। তবুও সত্য ও ন্যায়ের পথে অটল থাকার অঙ্গীকারই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসেই প্রতিজ্ঞা হোক-ভয়ভীতি, প্রলোভন বা কোন চাপের কাছে নত না হয়ে সত্য তুলে ধরব, জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবো।
সব সহকর্মী সাংবাদিকদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছাও সম্মান।