খাগড়াছড়ি জেলা সদরের য়ংড বৌদ্ধ বিহারে চুরির সময় জনতার হাতেনাতে ধরা পরে তিনজন। পরে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে য়ংড বৌদ্ধ বিহারের ভেতরে ব্যাংকসহ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বিহারে অবস্থানরত লোকজন তাদের আটক করে। পরে বিষয়টি খাগড়াছড়ি সদর থানায় জানানো হলে এসআই জুয়েলের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন—খাগড়াছড়ির রামগড় বাসিন্দা মোশাররফ ছেলে মো: নূর নবী (২৫), খাগড়াছড়ি সদরে নিচে সবজি বাজার এলাকার মৃত: মাহমুদ মিয়া ছেলে শামিম (৪০), সদরের মিলনপুর এলাকার মো: মিজানুর রহমান ছেলে সুমন (২১)।