"মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই" এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে মাদকবিরোধী মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দি উচ্চ বিদ্যালয় মাঠে চর গোবিন্দি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্দোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চর গোবিন্দি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হামিদুল্লাহ'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ মেলান্দহ শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামী নোয়ারপাড়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, চরগোবিন্দি বালিকা মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, চর গোবিন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদ প্রমুখ। এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ এতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।