টানা পাচঁ দিন বৃষ্টিতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি আর খাগড়াছড়ি জেলার মহালছড়িতে অতি ভারি বর্ষনের ফলে মহালছড়ির উপজেলা সদর থেকে মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছন্ন এবং সমতল এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে।
৯ জুলাই (বৃহস্পতিবার) মহালছড়ি উপজেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তাটি ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে মুবাছড়ি ইউনিয়নের কর্মামজীবী মানুষ থেকে শুরু করে গবাদিপশু।
স্থানীয়রা বলেন গত বছর বর্ষা মৌসুমে কাপ্তাই পাড়া ব্রিজটি ভেঙে যায়। এক বছর হলো পরষ্পর শোনা যায় বরাদ্দ (বাজেট) আসে চলে যায়। এখন নতুন ব্রিজের কাজ চলমান। শুস্ক মৌসুমের সময়ে ব্রিজটি কাজ শেষ হলে এরকম ভোগান্তিতে পড়তে হতে না।
ভোগান্তিতে মুবাছড়ি ইউনিয়নে ৩০/৩৫ টি গ্রামের মানুষ। নতুন ব্রিজটি কাজ চলমান থাকায় বিকল্প রাস্তাটি ডুবে গিয়ে মানুষের দৈনন্দিন কষ্ট আরও বেড়ে গিয়ে ভোগান্তিতে বৃদ্ধ-রোগী, কৃষক- ব্যবসায়ী।
মুবাছড়ি ইউনিয়ন শান্তিপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা অনুপম চাকমা জানান, গতকাল সন্ধ্য সময়ে আমার স্ত্রী রিপা চাকমার শারীরিক অসুস্থতা দেখা দিলে, মহালছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স যাওয়ার উদ্দেশ্য রওনার হই। কাপ্তাই পাড়া ব্রিজে বিকল্প রাস্তাটি পানিতে ডুবে থাকার কারনে ফার্মেসি থেকে ঔষধ (চিকিৎসা) নিয়েই বাড়িতে ফিরতে হয়।
কলা ও হলুদ ব্যবসায়ী দিপন চাকমা জানান আমার গত সপ্তাহে তিন গাড়ি হলুদ ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তুু দুঃখের বিষয় বৃষ্টি কারণে ডেলিভারি দিতে পারিনি। এখন আরও বড় ধরনের সমস্যা ও ভোগান্তিতে পড়লাম। আমাদের মত ছোট-বড় ব্যবসায়ী বাগান -মালিক, কৃষক বড় ধরনের ক্ষতি হবে।
মহালছড়ি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ইতিমধ্যেই বন্যার্ত ও পাহাড় ধসদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সবার জন্য শুকনা খাবারসহ নিত্যপণ্য সামগ্রী বিতরন করা হয়েছে।