খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি ২৪ মাইল এলাকায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ জুলাই (শুক্রবার) দুপুর সময়ে ২৪ মাইল এলাকার রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সড়কের প্রায় দেড় কিলোমিটার ভিতরে মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি জানাজানি করলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা,উদ্ধারকৃত নারী একজন মারমা সম্প্রদায়ের হতে পারেন। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
মহালছড়ি থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।