নীলফামারীতে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশন এর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (২ আগস্ট) নীলফামারী জেনারেল হাসপাতালের নিকটে নতুন এই হাসপাতালের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ্যাড. আলফারুক আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক শামীমা সুলতানা লিনা, অ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ আতিয়ার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) ডাঃ মোঃ আব্দুল মজিদ, নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেশন (গাইনি ও অবস্) ডাঃ মনিরুজ্জামান মনি, মদিনা ডায়গনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশনের মেডিকেল অফিসার ডাঃ জাইরিন তাবাচ্ছুমসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলফারুক আব্দুল লতিফ বলেন,"নীলফামারীর মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এন্ড কনসালটেশনের নতুন এ হাসপাতাল নীলফামারীর মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালটির চিকিৎসাসেবা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই সময় সংসদ সদস্য নিজেই হাসপাতালটির সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন।