জামালপুরের সরিষাবাড়ীতে আরামনগর বাজার মনোহরী বণিক সমবায় সমিতি লিমিটেডের দুই বছর মেয়াদি ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম রঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জহুরুল ইসলাম ঝরু।
শনিবার (১৫ আগস্ট) রাতে আরামনগর বাজার পৌর মার্কেটে বণিক সমিতি আয়োজিত এক আলোচনা সভা শেষে সমিতির উপদেষ্টামণ্ডলী নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ- সভাপতি শ্রী গৌতম পোদ্দার, সহ-সভাপতি শহিদুল ইসলাম, শ্রী জয়দেব সাহা ও হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক সুজল মিয়া, আঃ সালাম ছামু ও আফসার আলী, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু- কোষাধ্যক্ষ মহসিন, সহ-কোষাধ্যক্ষ শ্রী কার্তিক চন্দ্র দাস; দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহু; সহ-দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম নুরু, সহ-ক্রীড়া সম্পাদক খাইরুল বাশার; ধর্ম ও সংস্কৃতি সম্পাদক আলী আক্কাস, সহ-ধর্ম ও সংস্কৃতি সম্পাদক শ্রী ইন্দ্র ভূষণ সাহা, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম এবং বিক্রয় ও বিপণন সম্পাদক বাচ্চু মিয়া নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম এমপিকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আরামনগর হাট কমিটির সভাপতি গোলাম রব্বানী লেকু ও সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ব্যবসায়ী আব্দুস সাত্তার, মহাদেব সাহা, আব্দুল মালেক, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম বেনী, নিখিল সাহা ও বিষ্ণ সাহাকে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতারা।