আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ মনির খাঁন।
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া মো. মনির খাঁন বলেন, জনগণের মূল্যবান সমর্থন ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান শক্তি। তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “সবার দোয়া ও সমর্থনে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার চলার পথের শক্তি।
এ সময় তিনি ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।