জামালপুরের মাদারগঞ্জে ক্যামিকেল এর ড্রাম বিস্ফোরণে ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে মাদারগঞ্জ পৌর এলাকার জুনাইল বাজারে তার দোকানে কেমিক্যাল বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
নিহত নুরনবী (৪৬) মাদারগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জুনাইল পক্ষীমারি ফকিরবাড়ী এলাকার মতি ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে জুনাইল বাজারে দীর্ঘ থেকে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন নুরনবী (৪৬)। প্রতিদিনের মতো দোকানে গিয়ে ছিল সে কাজ করা অবস্থায় কেমিক্যাল বিস্ফোরণে গরুত্বর আহত হয়ে প্রথমে মাদারগঞ্জ হাসপাতালে পরে রেফার্ড করলে জামালপুর নেওয়ার পথে মারা যায়। মরদেহ বাড়ীতে নিয়ে আসার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
একনজর দেখার জন্য ওই এলাকাসহ পাশ্ববর্তী এলাকার শত শত মানুষ ভীড় করে।
মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিষ রায় এর নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন এবং পরিবারের খোঁজ খবর নেন এস আই ওয়াজিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।