আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের নির্বাচনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ আগষ্ট) রাত ৯টার দিকে চর মাহমুদপুর নয়াপাড়া ব্রীজ সংলগ্ন মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ সাজু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার বলেন, বিগত সরকারের আমলে মাহমুদপুর ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমি তাদের পাশে থেকে সমস্যা ও প্রত্যাশার কথা শুনে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নের জন্য নিজেকে নিবেদিত করতে চাই। আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিবো। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নেও দিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চাই। এলাকার প্রতিটি মানুষের নাগরিক ও সামাজিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাহমুদপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করবো। নির্বাচিত হলে সাধারন মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
তৈয়বুর রহমান মাস্টার বলেন, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর থেকে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। মানুষের অধিকার ও আমানতের সঙ্গে কোনো ধরনের আপোস করবো না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাওলানা আলাউদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি খলিলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক, জনাব মোঃ ইবাদুল হক রোমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সহ-শিক্ষা সম্পাদক রবিউল ইসলাম বিএসসি, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাফিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ আবু সাঈদ, সদস্য সচিব উমর ফারুক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুর রহমান, যুবদলের সদস্য সচিব মোঃ সোলাইমান হক, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন তাতীদলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আমিনুর, ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। এছাড়াও বিএনিপর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এতে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন, ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মুনু ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আবুল হোসেন লাভলু।
আলোচনা সভায় বক্তারা সৎ, যোগ্য, মেধাবী ও দলের একনিষ্ট কর্মী হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টারকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে মাহমদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জয় যুক্ত করার আহ্বান জানান।