প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:৪৭ এ.এম
রৌমারী বিলে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান, ৪০টি চায়না দুয়ারী জাল ধ্বংস
জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারী বিলে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে প্রায় ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিন্নাতুল আরা।
অভিযানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান সহ সংশ্লিষ্টরা। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
All rights reserved : Channel 11