"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল - মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগানে শিহাটা গমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয়েছে শুরু হয়েছে শিহাটা চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। শিহাটা যুব সমাজেন উদ্যোগে আয়েজিত এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল এর ১ম ম্যাচ ছিলো আজ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধান মন্ত্রী তারেক রহমান ক্রীড়া বান্ধব। তিনি যেখানে খেলার মাঠ নেই সেখানে মাঠ নির্মান, যেখানে মাঠ আছে কিন্তু অনুপযোগী সেগুলো সংস্কার করে খেলাধুলার উন্নয়নে বিশেষ নজর রাখছেন। সমাজ থেকে মাদক সহ অন্যান্য অপরাধ নির্মুলে খেলাধুলার কোন বিকল্প নেই বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদার,সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজম খান, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ডাঃ মফিজ উদ্দিন চিশতি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক মিষ্টার, বিএনপি নেতা সোহরাব আলী মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কোয়ার্টার ফাইনালের ১ম ম্যাচে অংশগ্রহণ করে জামালপুর ফুটবল একাদশ বনাম মহিরামকুল ফুটবল একাদশ। টানটান উত্তেজনা আর দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।