জজামালপুরের মাদারগঞ্জ মডেল মাদ্রাসা'য় কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদারগঞ্জ মডেল মাদ্রাসা'র আয়োজনে- হলরুমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল মাদ্রাসা'র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, পরিচালক শামীম আহম্মেদ, আব্দুল মান্নান, শাকিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী শিক্ষক (আরবী) মোঃ শাকিল আহমেদ। অত্র প্রতিষ্ঠান টি সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত ও সু দক্ষ এবং অভিজ্ঞ পরিচালক ও শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে।
কুরআন সবক শেষে শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও পরিচালকদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল মাদ্রাসার পরিচালকবৃন্দ,শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।