জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ নাঈম হাসান নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে শাহ আলমের করাতকলের (সমিল) পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক নাঈম হাসান মেলান্দহ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।