“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।
আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সপ্তাহ পালিত হবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মেলা, প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ শুধু মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তার উৎস নয়, এটি গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি।
নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারির আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।