পেশাগত দায়িত্ব পালনে অনন্য দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়।
জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম সেবা) মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় কে
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরুস্কার তুলে দেন।
এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর ধারাবাহিক তৎপরতার ফল হিসেবেই এই সম্মাননায় ভূষিত হলেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানায় যোগদানের পর থেকেই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি স্নেহাশীষ রায়। বিশেষ করে মাদকের বিস্তার রোধ এবং চিহ্নিত অপরাধীদের দমনে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করায় এলাকায় মাদক কারবারি ও অপরাধী চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমার এ অর্জন পুলিশ সুপার মহোদয়, মাদারগঞ্জ সার্কেল স্যার এর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ সম্মানে থানার অন্যান্য সদস্যরা উৎসাহ পাবে কাজে মনোযোগী হবে এবং মাদারগঞ্জে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করছি। এ জন্য মাদারগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।