বাউফলে ছাত্রদলের উদ্যোগে জরাজীর্ণ ব্রিজ সংস্কার - Channel 11
admin
১৯ জুন ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে ছাত্রদলের উদ্যোগে জরাজীর্ণ ব্রিজ সংস্কার

চলাচলে অযোগ্য হয়ে পড়া ব্রিজ সংস্কার করলেন বাউফল ছাত্রদল। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু অবশেষে মেরামত করা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ০৬ নং কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা কুম্ভখালী গ্রামের প্রধান সংযোগ ব্রিজটি মেরামতের কাজ শুরু ও শেষ হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হতো, এমনকি হালকা যানবাহনও চলাচল করতে পারছিল না।

ব্রিজ সংস্কারকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ, সাধারণ সম্পাদক খলিল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

ছাত্রদল নেতারা জানান, “আমরা শুধুমাত্র রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

ব্রিজ সংস্কারের পর স্থানীয় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০