মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৫ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রকিবুল হাসান হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রকিবুল হাসান হৃদয় উপজেলার বালিজুড়ী পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুরি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​সূত্রে জানা যায়, মাদারগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পায় থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে মাদারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস বালিজুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রকিবুল হাসান হৃদয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, গ্রেফতারকৃত হৃদয় এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​মাদক কারবারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ওসি স্নেহাশীষ রায় বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত মাদারগঞ্জ গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে আমরা স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

​এদিকে পুলিশের এমন তৎপরতা ও মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অপরাধীদের নিরুৎসাহিত করবে এবং এলাকায় স্বস্তি ফিরবে ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০