চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা এবং ভিজিডির চাল আত্মসাতের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ২৪ নভেম্বর হামলার শিকার হওয়ার ঠিক দুদিন পর ২৬ নভেম্বর  জামালপুরের মেলান্দহ উপজেলার ১নং দুরমুঠ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন মারুফ কে দলীয় পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার।

আরিফ হোসেন মারুফের অভিযোগ, দুরমুঠ ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল আত্মসাতের প্রতিবাদ করায় ২৪ নভেম্বর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন তিনি। এর পর থেকে নানান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির কারনে তিনি বাড়িছাড়া রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, দলের কতিপয় ব্যক্তির অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে আরিফ হোসেন মারুফ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে ঘরছাড়া হয়ে মামলার আসামি হয়েও দলের জন্য কাজ করেছি। অথচ এখন নিজ দলের লোকজনের হামলার শিকার হয়ে ঘরছাড়া। চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলাম, হয়ে গেলাম ফেরারি।

ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর মা বলেন, ‘আমার ছেলে দল করেও এখন বাড়িতে থাকতে পারে না। আমি আমার ছেলেকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাই।

এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনির স্বাক্ষরিত ২৬ নভেম্বরের অব্যাহতিপত্রে আরিফ হোসেন মারুফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে পত্রে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হলেও অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানী বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০