
জামালপুর মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে খরকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ আল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আতিকুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আবদুল গফুর ও সেক্রেটারি সোহেল তালুকদারসহ খামারিবৃন্দ।
এ সময় নবাগত এসিল্যান্ড নাভিল হোসেন তামিম, মডেল থানার ওসি স্নেহাশিষ রায়, পৌর বিএনপি সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন