লালমোহনে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন  - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
২৬ অক্টোবর ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন 

লালমোহনে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহন উপজেলার স্বনামধন্য মানবিক সংগঠন “বুদ্ধির মুক্তি ফাউন্ডেশন” এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

(শনিবার ২৫ ই অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজারে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতাব্বরের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাকিব মাতাব্বর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

ভোলা থেকে আগত এম.বি.বি.এস (ঢাকা), সি.সি.ডি (বারডেম) পি.জি.টি (মেডিসিন), সি.এম.ইউ (আল্ট্রা) বিএমডিসি রেজিঃ নং-এ-১১৩৩৭৫, মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসক ডাঃ মোঃ মিজানুর রহমান (দিপু) দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালনা করেন।
এ সময় চেয়ারম্যান বাজার এলাকার অসহায় হতদরিদ্র ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহন করেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাসিম মাতব্বর জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে এই ফাউন্ডেশনের মাধ্যমে লালমোহন ইউনিয়নের অসহায় হতদরিদ্র যে সব মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাই আমাদের বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদেরকে প্রতি মাসের শেষ সপ্তাহে ১দিন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে।

উল্লেখ্য, বুদ্ধির মুক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে লালমোহন উপজেলায় অসহায় রোগীদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০