মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৬ অক্টোবর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন অনুষ্ঠানের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকাল  ৫ টা থেকে শুরু হওয়া ভার্চূয়ালি  যুক্ত থেকে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সভাপতি রিয়াজুল ইসলাম। 

আগামী ২ বছরের জন্য উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন সাবেক কুয়েত প্রবাসী শাহজাহান সিরাজ, ইতালি প্রবাসী সবুজ আলী, সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম, সাবেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী এমডি শিমুল,  সাবেক কুয়েত প্রবাসী রকিবুল ইসলাম, সাবেক সাইপ্রাস প্রবাসী শাহরিয়ার স্বপন, সাবেক সৌদি প্রবাসী হাজ্বী মোঃ ফজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাঈদ তালুকদার,  আমেরিকা প্রবাসী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান,  সৌদি আরব প্রবাসী সামিউল ইসলাম, জাপান প্রবাসী ইফতেখার চৌধুরী লেমন, সাবেক সৌদি আরব প্রবাসী আমানুল্লাহ প্রামাণিক,  সাবেক মালয়েশিয়া প্রবাসী মাসুদুর রহমান রাসেল।

ভার্চূয়ালি সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সিনিয়র  সহ সভাপতি সাউথ আফ্রিকা  প্রবাসী জাহাঙ্গীর আলম । সার্বিক সহযোগিতায় সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন। ভার্চূয়ালি মিটিং পরিচালনা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক সহ সভাপতি সাহিদ রানা।

উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবার, অতিদরিদ্র পরিবার, সমাজের অবহেলিত অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা, ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ সহ  সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

এসময় বিভিন্ন দেশ থেকে ভার্চূয়ালী যুক্ত ছিলেন অন্যান্য উপদেষ্টারা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বালিজুড়ী বাজারস্থ  মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ  জামালপুর এর কার্যালয়ে  ৬ জন  উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন। উপদেষ্টা কমিটি ঘোষণার পর অস্থায়ী কার্যালয়ে মিষ্টিমুখ করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা কমিটির সকলকে অভিনন্দন জানান এবং কার্যনির্বাহী কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা সদস্যবৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০