ভোগডাঙ্গায় বিএনপি'র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভা যেন জন সমুদ্রে পরিণত হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ৪ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

​শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতাকর্মী সহ কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তৃণমূল পর্যায় থেকেই দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা ও সমর্থন আদায়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পাশাপাশি প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়েছে। ভোগডাঙ্গা ইউনিয়নে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কোনো ধরনের বিভেদ না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব এবং যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খলিল।

​এ ছাড়া আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও বিএনপির ঘোষিত প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান, যুবদল নেতা মোর্শেদ হোসেন লিটু ও আব্দুর রহিম রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব সাইদুর রহমানের নাম ঘোষণা করা হয় এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০