মাদারগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি'র উদ্যোগে বন্যা পূর্ব প্রস্তূতি বিষয়ক মাঠ মহড়া  - Channel 11
admin
২৯ জুন ২০২৫, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে বন্যা পূর্ব প্রস্তূতি বিষয়ক মাঠ মহড়া 

বাংলাদেশ  রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে  বন্যা পূর্ব প্রস্তূতি বিষয়ক  মাঠ মহড়ার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ 

জামালপুরের মাদারগঞ্জে  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে  বন্যা পূর্ব প্রস্তূতি বিষয়ক মাঠ মহড়া  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় নব্যচর হাইস্কুল এন্ড কলেজ মাঠে  আত্ম-নির্ভরশীল  জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও বাংলাদেশ  রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর  ইউনিটের সহকারী প্রজেক্ট অফিসার (এপিও) আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম লিয়ন। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক। মহড়া শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ইউএলও জীবন কুমার বিশ্বাস, অধ্যক্ষ ফরিদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম সহ বাংলাদেশ  রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর  ইউনিটের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠ করা হয়।

পরে অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০