শীতের থাবা রানীশংকৈলে, ঘর থেকে বের হচ্ছে না মানুষ - Channel 11
পেয়ার আলী, রানীশংকৈল,ঠাকুরগাঁও
৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতের থাবা রানীশংকৈলে, ঘর থেকে বের হচ্ছে না মানুষ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে শীত জেঁকে বসেছে, ঘন কুয়াশা, হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত, বিশেষত খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বেশি কষ্টে আছে এবং দিনেও ঢাকা থেকে ছুটে আসা কোচগুলোর হেডলাইট জ্বালিয়ে রাখে যানবাহনগুলো।

রাণীশংকৈলে ঘন কুয়াশায় ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, কুয়াশা বৃষ্টির মতো ঝিরিঝিরি করে পড়ছে। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা তাপমাত্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে অনেক সময়, যা নিম্ন আয়ের মানুষের জন্য দুর্ভোগ বাড়াচ্ছে ।

চলাচলে ব্যাহত হচ্ছে ঘন কুয়াশার কারণে , স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। শীতবস্ত্রের অভাবে দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে ও শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছে। কষ্টে দিন কাটা মানুষগুলোর যেন দেখার নেই কেউ।

২ জানুয়ারি ( শনিবার) সকালে রানীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় শতকরা ৫ জন মানুষও সোণার হরিন শীতবস্ত্র পায়নি।

শীতবস্ত্র না পাওয়া উপজেলার নন্দুয়ার ইউনিয়েনের ৭ নং ওয়ার্ডের অসহায় এতিম বিজলিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান– আমাদের মত গরীবদেরকে কেউ দিবেনা শীতবস্ত্র |
লেহেম্বা ইউনিয়নের মিজানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান– শীতবস্ত্র আমাদের জন্য না ওগুলো বড়লোকদের জন্য |
বাচোর ইউনিয়নের হালেমা বেগম জানান- শীতের কারনে ঘর থেকে বের হওয়া যায় না, কম্বলও কেউ দেয় না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান- শীতবস্ত্র নাই। আসছিল  বিতরণ করা হয়েছে, আবার আসলে দেখা যাবে।।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০