মেলান্দহে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৪ জানুয়ারী ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল

গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন যোদ্ধা বাংলাদেশের মহান অভিভাবক ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪জানুয়ারি (রবিবার) বিকেলে জামালপুরে মেলান্দহ উপজেলা বিএনপিও পৌর বিএনপি এবং হাজরাবাড়ী পৌর বিএনপির যৌথ আয়োজনে মেলান্দহ উপজেলা আধুনিক অডিটোরিয়াম চত্বরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, জামালপুর -৩ ( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, হাজরা বাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, হাজরাবাড়ী পৌরসভার সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাদ মাহমুদ, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ , উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু,সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মুফতি শামসুদ্দিন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০