জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশন এর আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব হোসাইন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৯ জানুয়ারী ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশন এর আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব হোসাইন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

​বুধবার (০৮ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

​নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন ইইই বিভাগের নিরব হোসাইন।

​কমিটির অন্যান্য পদগুলোর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ বেলাল হোসাইন (সমাজকর্ম), মোঃ এমামুল (ব্যবস্থাপনা), মোঃ রবিউল ইসলাম (সিএসই), শারমিন খাতুন (ব্যবস্থাপনা), তানভীর সিদ্দিক (সমাজকর্ম), সানজিদা মিম (ফিসারিজ), আল-বেরুনী (সমাজকর্ম) ও ফারজানা ইসলাম নাসরিনকে (সিএসই) মনোনীত করা হয়েছে।

​কমিটির যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, মনির আহমেদ (সিএসই), মোঃ জাকিরুল ইসলাম (ইইই), মোঃ মোস্তাকিম বিল্লাহ নুর (ফিসারিজ), হাজ্জাজ বিন-ইউসুফ (গণিত), উম্মে হাবিবা (ফিসারিজ), আব্দুল্লাহ আল-সামি (ইইই) এবং গুলজার-ই-মোস্তফা (সিএসই)।

​এছাড়া সম্মানিত সদস্য হিসেবে মুরসালিন (গণিত), রিমা (সমাজকর্ম), ইফাত রনি (সমাজকর্ম), শাকিল (সমাজকর্ম), আতিক (সমাজকর্ম) ও ফাহিম ফয়সাল অর্ণব (গণিত) স্থান পেয়েছেন।

​পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ ফিরোজ আহমেদ (ইইই), ইসতিয়াক (গণিত), সাবরিনা সুলতানা প্রিয়া (ব্যবস্থাপনা), মোঃ কাওসার আহমেদ (সিএসই), মোঃ জুয়েল রানা (ভূতত্ত্ব), আবিদা সুলতানা (সমাজকর্ম), মানতাসা প্রকৃতি (সিএসই), আফরিন জামান প্রহর (ইইই), জিয়াদ হোসাইন (ইইই), নাজমুল হক (ফিসারিজ), মওদুদ আহমেদ (জিওলজি), নাহিদ হাসান নিরব (সিএসই) এবং মোছাঃ সাদিয়া ইসলাম সাফা কে (সিএসই) অন্তর্ভুক্ত করা হয়েছে।

​সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম বলেন, এসোসিয়েশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের এই কমিটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সেই সাথে আমাকে মনোনীত করার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

​সদস্যসচিব নিরব হোসাইন বলেন, রাজশাহী বিভাগ থেকে আগত সকল শিক্ষার্থীর মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই আমাদের কাজ। পরিবারের বাইরে ক্যাম্পাসে আমরাই একে অপরের পরিবার। বিপদে-আপদে পাশে থাকা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।#

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০