কুড়িগ্রামের নারায়ণপুরে নিজ বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের নারায়ণপুরে নিজ বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে বুধবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

দুই সন্তানের জননী নিহত ২৬ বছর বয়সী শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “আজিজুল ইসলাম গ্রামের পাশের কালারচর বাজারে চায়ের দোকান চালান। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় শহিদা ও তার আড়াই বছরের সন্তান বাড়িতে ছিল। রাত আটটার দিকে শহিদা বেগমের বাসা থেকে গোঙ্গানির শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে যান প্রতিবেশীরা। পরে তারা টিউবওয়েলের পাড়ে শহিদার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তার ছোট শিশুটি ঘুমিয়েছিল।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম বলেন, “বিভৎসভাবে মেয়েটার গলা ও হাত কাটা হয়েছে। ওই বাড়ির টিউবওয়েল পাড় ও চারদিক টিন দিয়ে ঘেরা। অন্য কেউ সহজে খুন করে পালিয়ে যাবে তেমন পথ নেই। খুনি পরিচিত কেউ হবে।কচাকাটা থানার ওসি সোয়েল রানা বলেন, ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০