কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস  - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। তবে রোদের উষ্ণতা থাকায় জনমনে ফিরেছে স্বস্তি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

এই শীতে রিকসা চালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। তবে ৪ দিন থেকে রোদের তেজ থাকায় এবং কুয়াশার পরিমাণ কমায় সাধারণ মানুষের কষ্ট কমেছে। ঘন কুয়াশায় বোরো ধানের চারা বীজতলা লাঁলচে ও কোঁকড়ানো হলেও ক্রমে তা স্বাভাবিক হচ্ছে। বোরো চাষে কৃষক ও কৃষি শ্রমিক পুরোদমে মাঠে নেমেছে।

তবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছে। এরমধ্যে মহিলা, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০