ব্যবসায়ীরাই একটি এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি- এম রশিদুজ্জামান মিল্লাত - Channel 11
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীরাই একটি এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি- এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বকশীগঞ্জ উপজেলা পুরাতন গরুহাটিতে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন।

এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “ব্যবসায়ীরাই একটি এলাকার অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকব।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০