কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্যে দিয়ে বিএনপির ৪ জন হেবিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ভোট গণনা শেষে ১, ২, -৩-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

কুড়িগ্রাম ১ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে ১৭ হাজার ২৯২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আনোয়ারুল ইসালমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

কুড়িগ্রাম ২ আসনে বিজয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এনসিপির ড, আতিক মুজাহিদ । তিনি শাপলা কলি প্রতীকে ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট পেয়ে ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট।

কুড়িগ্রাম -৩ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী । তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে ২৭ হাজার ৬৩১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীর উল আলম ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট।
কুড়িগ্রাম ৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে ২০ হাজার ৯৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০