পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান জানুয়ারি মাসে ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার নেতৃত্বে ইসলামপুর সার্কেল অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে।

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত জানুয়ারি মাসের অপরাধ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ওই অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ এর ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এএসপি মোঃ ইমরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকসহ ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, এএসপি মোঃ ইমরুল হাসানের দায়িত্ব পালনকালে ইসলামপুর সার্কেলে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন লক্ষণীয়ভাবে বেড়েছে। তার তত্ত্বাবধানে নিয়মিত টহল জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটন ও সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি হওয়ায় এলাকায় পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

এএসপি মোঃ ইমরুল হাসান বলেন, “এই অর্জন একক নয়; ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমার এই সাফল্য।” তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই সাফল্যে জামালপুর জেলা পুলিশের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০