পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট - Channel 11
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর
১ মার্চ ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর খলিফা পাড়ার অসহায় দম্পতি জংসের আলী ও মইচফুল বেগমের দুঃসহ জীবনযাপন নিয়ে সম্প্রতি একটি মানবিক প্রতিবেদন সম্প্রচার করে নাগরিক টিভি। ইফতার ও সেহরিতে চরম কষ্টে দিন কাটানো এই দম্পতির ভাঙাচোরা ঘরের চিত্র হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের।

প্রতিবেদনটি নজরে আসে জামালপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক-এর। বিষয়টি জানার পরপরই তিনি মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় রোববার দুপুরে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় এএসপি ইমরুল হাসান অসহায় দম্পতির জরাজীর্ণ ঘর সরেজমিনে পরিদর্শন করে দ্রুত একটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। তিনি নির্মাণ ব্যয়ের প্রাথমিক হিসাব ও নকশা প্রস্তুতের ব্যবস্থা করেন এবং আশ্বস্ত করেন, অল্প কিছু দিনের মধ্যেই ঘর নির্মাণ কার্যক্রম শুরু হবে।

পরিদর্শনকালে এএসপি ইমরুল হাসান বলেন, মানবিক এই সংবাদটি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে। সংবাদটি দেখে শুধু দেশ নয়,এক আমেরিকা প্রবাসীও সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি নাগরিক টিভির জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল লোমানসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “দীর্ঘদিন পর এমন একটি হৃদয়স্পর্শী প্রতিবেদন সত্যিই নাড়া দিয়েছে। এ ধরনের তথ্যবহুল সংবাদ দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে দেশের হাজারো অসহায় পরিবার আর অনিশ্চিত সেহরি ও পান্তা ভাতে ইফতার করতে বাধ্য হবে না।

মানবিক সংবাদে সাড়া দিয়ে পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে। স্থানীয়রা আশা করছেন, সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে আরও অসহায় পরিবার পাবে নিরাপদ আশ্রয় ও স্বস্তির জীবন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০