জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
৬ মার্চ ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে । শুক্রবার ( ৬মার্চ) রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে দেড়টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুর (৪০)কে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নিহত তাহমিনা আক্তার তানিয়া(৩৬) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায়, ১৭ বছর পুর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ছোট মেয়ে তাহার জন্ম হয়। হোসাইন মো: তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সর্বোচ্চ বিচারের দাবী জানাই।

স্থানীয় শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে গিয়ে দেখি বাসা থেকে ধোয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভাঙ্গলে দেখা যায়, তাহমিনা আক্তার তানিয়ার দেহ পুড়া অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরবর্তীতে পুলিশে সংবাদ জানালে পুলিশ এসে আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করেন। আমরা এই ঘটনার বিচার চাই।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইন মোঃ তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এটা পারিবারিক কলহ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০