দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল - Channel 11
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
২৯ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল

জামালপুরে চেক সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং মামলার বাদী মোঃ মারুফ হাসান।

এ সময় তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে বিবাদী মোঃ আরিফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মামলার বিবরণে জানা যায়, এনআই অ্যাক্টের আওতায় দায়ের করা এ মামলায় ৯ লাখ টাকা পাওনা বাবদ বিবাদী একটি চেক প্রদান করেন। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে ২৯ এপ্রিল তা ডিজঅনার হয়। পরবর্তীতে বাদী আইনি নোটিশ প্রদান করেন এবং প্রায় এক বছর ধরে মামলাটি বিচারাধীন রয়েছে।

বাদীর অভিযোগ, রবিবার (২৯ মার্চ ২০২৬) মামলার ধার্য তারিখে তিনি জামালপুর আদালতে হাজিরা দিতে গেলে বিবাদীও সেখানে উপস্থিত হন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় গেটের সামনে আগে থেকে অবস্থান নেওয়া বিবাদী ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে।

এ সময় তারা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। হামলাকারীরা তাকে মারধর করে, পরনের পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে এবং পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী জানান, ঘটনাটি টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এতে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি দৌড়ে আদালতে ফিরে গিয়ে বিচার চলাকালীন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হন।বিষয়টি শুনে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিবাদীপক্ষের আইনজীবীকে তলব করেন এবং আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বিবাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন তুলে বলেন, একজন সংবাদকর্মী ও প্রেসক্লাব নেতার ওপর এ ধরনের হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০