মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৪ এপ্রিল ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দুই বছর পর চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা।  শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসোনোগ্রাম রুমে একটি পুরুষ রোগীকে সেবা প্রদানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।

দীর্ঘ প্রায় দুই বছর পর এ সেবা চালু হওয়ায় মাদারগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা এ সুফল পাবে ফলে সেবার মান বাড়বে। এ সেবা নিতে আসা রোগীদের প্রথম দিনেই উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।  

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন সেবা প্রার্থীরা জানিয়েছেন, আমরা দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম চালু করায় অল্প খরচে এ সেবা টা পাচ্ছি।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান, আমাদের সুযোগ্য জেলা সিভিল সার্জন স্যার এবং  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে দীর্ঘ দুই বছর পর আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু করতে পেরেছি।

এ সেবার মধ্য দিয়েই মাদারগঞ্জবাসী উপকৃত হবে। পেগনেন্সি প্রোফাইল সরকারি মুল্য নির্ধারন করা হয়েছে ১১০ টাকা এবং সম্পন্ন আল্ট্রা ২২০ টাকা।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করতেছি মাদারগঞ্জবাসীকে ভালো সেবা দেওয়ার জন্য।    আলহামদুলিল্লাহ জেলা সিভিল সার্জন স্যারের আন্তরিক প্রচেষ্টায়  আল্ট্রা-সোনোগ্রাম সেবা আজ থেকে  চালু করা হলো।

এ সময় অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, স্টাফবৃন্দ এবং সেবা গ্রাহকরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০