এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন - Channel 11
সুরাইয়া আক্তার সনি, ইসলামপুর,জামালপুর।
১৫ এপ্রিল ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

জামালপুরের ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এ আসন্ন এসএসসি-২০২৬ পরীক্ষাকে সামনে রেখে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার হল, করিডোরসহ গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে পরীক্ষার সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে, ফলে কোনো ধরনের অসদুপায় বা অনিয়ম ঘটার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “আমরা চাই শিক্ষার্থীরা ভয়মুক্ত ও স্বচ্ছ পরিবেশে তাদের মেধার যথাযথ মূল্যায়ন করতে পারুক। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পরীক্ষা পরিচালনায় শৃঙ্খলা আরও জোরদার হবে এবং নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল বিদ্যালয়টির এ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রযুক্তির ব্যবহার শিক্ষাঙ্গনে স্বচ্ছতা বাড়াবে এবং শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা উৎসাহিত করবে।

উল্লেখ্য, সারাদেশে এসএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ উদ্যোগকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

১

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

২

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৩

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৪

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৫

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৬

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৭

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৮

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৯

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১০

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১১

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১২

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৩

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৪

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৬

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৭

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৯

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

২০