গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে- মাওলানা আব্দুল হালিম - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে- মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অদ্য ২ মে, ২০২৬ শনিবার দিনব্যাপী ‘সদস্য (রুকন) শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ্যড: মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরি দক্ষিন সহ: সেক্রেটারী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহা: দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুল আলম সালেহী, এম.পি, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এম.পি, জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক এম.পি, কুড়িগ্রাম জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন- অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। কারন এ রায় প্রদান করেছেন প্রায় ৭০ শতাংশ ভোটার । এ রায়কে নিয়ে টালবাহানা করলে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে দূর্বার আন্দোলন গড়ে তুলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন -সদস্যদের (রুকন) নৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগত মান বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে, মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌছে দিতে হবে ৷ কুড়িগ্রামবাসী যেহেতু ৪ টি আসনেই জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে প্রেরণ করেছেন এজন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা সমাজকল্যাণ মূলক কাজ বৃদ্ধির মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের মাঝে ভ্রাতৃত্ব মজবুত করতে হবে ৷

বিশেষ অতিথির বক্তব্যে আ্যড: মতিউর রহমান আকন্দ বলেন- ইসলামী আন্দোলনের ইতিহাস হচ্ছে ত্যাগ ও কোরবানির ইতিহাস। আমাদের শহীদ নেতৃবৃন্দ যে কোরবানি করে গিয়েছেন একদিন সেই কোরবানির সিঁড়ি বেয়েই বাংলাদেশের ইসলামি সমাজ বিনির্মাণ হবেই হবে, ইনশাআল্লাহ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০