ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন লালমোহনের মহিউদ্দিন মাহি - Channel 11
মুশফিক হাওলাদার (লালমোহন) ভোলা
৩ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন লালমোহনের মহিউদ্দিন মাহি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হলেন, দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃতি সন্তান মো. মহিউদ্দিন মাহি।

০৪-০৪-২০২৬ (শনিবার) কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি বলেন, দীর্ঘ একযুগ পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,সুদীর্ঘকাল ধরে স্বাধীন বাংলাদেশের ছাত্রসমাজকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায়,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ও সামাজিক সম্প্রতি উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ দেড়যুগ রাজপথে আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে আসছি।

কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইকে আমাকে মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করার জন্য।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সকল ধরনের রাষ্ট্রীয়, সামাজিক উন্নয়ন মূলক কাজে দেশবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০