মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপৃষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৫ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপৃষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে তালাকপ্রাপ্ত এক গৃহবধু সাথে পরিবারের ৩ জনের আহতের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে প্রবাসী স্বামী তালাক দেওয়ার পর ঐ বাড়ী থেকে জিনিসপত্র নিয়ে বাড়ীতে আসেন। উপজেলার আদারভিটা ইউনিয়নের  পলিশা এলাকা নিজবাড়ীতে আসবাপত্র ঘরে উঠানোর সময় কারেন্টের তার বাঁজে ঘটনাস্থলেই বিদ্যুৎ পিষ্টে মারা যায় তালাকপ্রাপ্ত গৃহবধূ সুমিনা (১৯)।  সে ঐ এলাকার সুজা মিয়ার মেয়ে। 

এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের আরো ৩ জন আহত হয়।  আহতরা হলেন নিহতের মা শিখা বেগম (৪৫), চাচা নূরুল ইসলাম (৫০), ভাতিজি কনিকা (১৫) ও চাচি জহুরা ( ৪০)।  

স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম রকি জানান ১ বছর পূর্বে নিহত সুমিনা নামের মেয়েটির বিবাহ হয়েছিল ৫ নং জোড়খালী ইউনিয়নের সাফিউলের সাথে । পারিবারিক কলহ চলছিল পরিবারের মাঝে এক পর্যায়ে মামলা দায়ের করে কোর্টে এবং মাদারগঞ্জ ব্র‍্যাক অফিস নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রে ন্যায় বিচারের আশায়। 

আজ মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ ব্র‍্যাক অফিসে উভয়ে পক্ষের উপস্থিতিতে তালাকপ্রাপ্ত হয় মেয়েটি।  জিনিসপত্র অর্থাৎ স্টিলের বাক্স নিয়ে ঘরে উঠানোর সময় বোর্ডের সাথে ধাক্কা লাগে বাক্সসহ কারেন্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। 

ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী মাদারগঞ্জ শাখার অফিসার সেলফ ঝরনা বেগম জানান  আমরা অভিযোগ পেয়েছিলাম। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২ টার দিকে উভয় পক্ষেরসহ স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়েছে।  মেয়েটা স্বামীর বাড়ীতে যাবে না এবং ছেলেটা বউ নিতে চায়।  উভয়পক্ষসহ তৃতীয় পক্ষের মাধ্যমে মেয়েটা তালাকপ্রাপ্ত হয় এবং বিকালে তারা আসবাবপত্র নিয়ে চলে যায়। আমরা সাধারণ মানুষকে হয়রানি থেকে এবং মামলার মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে  উভয় পরিবারকে বাঁচাতে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা দিয়ে থাকি।  হঠাৎ জানতে পারলাম বিদ্যুৎপিষ্টে মেয়েটার মৃত্যু।  

 এ ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া  মাদারগঞ্জ মডেল থানার এস আই আব্বাস জানান মেয়েটা আজকেই তালাকপ্রাপ্ত হয়েছে।  স্বামীর বাড়ীতে থাকা তার প্রাপ্য জিনিসপত্র গুলো নিয়ে বাড়ীতে এসে স্টিলের বাক্স ঘরে উঠানোর সময় বোর্ডের সাথে ধাক্কা লাগার পর বাক্সসহ বিদ্যুৎ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎ পিষ্টে সুমিনার মৃত্যু হয়।  একই পরিবারের ৪ জন আহত হয়। 

এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, মেয়েটি তালাকপ্রাপ্ত ছিল তার বাড়ীতে আসবাবপত্র উঠানোর সময় বিদ্যুৎপিষ্টে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ৪ জন আহত হয় এবং আহতরা বর্তমানে সুস্থ আছে।  নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করা হবে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০