প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক- বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ - Channel 11
জাহিদ শিকদার, পটুয়াখালী
৭ মে ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক- বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ২টায় বাউফল উপজেলা ব্র্যাক এলাকা অফিসে আয়োজিত এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার দেবনাথ, এলাকা ব্যবস্থাপক শাহিন হোসেন (প্রগতি), শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আজমল হোসেনসহ অন্যান্য সকল কর্মসূচির কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের আমন ধান ‘মুক্তি-১’সহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি আমন ধান (মুক্তি-১) ছাড়াও বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১৩ প্রকারের বীজ প্রদান করা হয়।

এ সময় এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল আলম বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ বলেন, “এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠান শেষে কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০