কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
১৩ মে ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বন্যাপ্রবণ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফ্রেন্ডশিপ বাংলাদেশের ট্রানজিশনাল ফান্ড (এএসডি) প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম, চিলমারী এবং রৌমারী উপজেলার বিভিন্ন চরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে ৪২০ জন উপকারভোগীকে প্রশিক্ষিত করা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ প্রকল্পের উপকারভোগীদের বসতভিটায় সবজি চাষ, ভেড়া, হাঁস-মুরগী এবং ছাগল পালন বিষয়ে বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করছেন।

ু
কর্মশালায় অংশগ্রহণকারীদের স্বল্প খরচে অধিক ফলনশীল সবজি উৎপাদন পদ্ধতি, প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এছাড়াও চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে টিকে থাকার উপযোগী কৃষি (আর্থ-টাওয়ার পদ্ধতি, ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার ইত্যাদি) ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদেরকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি করবে।

সংস্থার ক্লাইমেট অ্যাকশন সেক্টরের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, এএসডি প্রকল্পের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও জীবিকাভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০