বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
১৩ মে ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, খালখনন, বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ কার্যক্রমের সুফল নিয়ে কুড়িগ্রামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নজির হোসেন।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ইউনুছ আলী, বাদশা সৈকত ও ওয়াহেদুজ্জামান তুহিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজির হোসেন বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। খালখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ ও কৃষি ব্যবস্থাকে টেকসই করতে সহায়তা করছে। এছাঢ়া নারীর ক্ষমতায়ন, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান এবং ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ মওকুফের মতো উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। এসব কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০