ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
১৩ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭ চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক , ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানাযায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস(বিডিআর) এ যোগদান করেন। দীর্ঘদিন চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করে। পরে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত হন এবং সর্বশেষ তিনি উপজেলা আমিরের দায়িত্ব পালন করছিলেন। তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি হন। পরে ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। বুধবার বিকেল ৪ ঘটিকায় সোনাহাট উচ্চ বিদ‍্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এক শোক বাণীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আনোয়ার হোসাইন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন‍্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে তিনি ইসলামি আন্দোলনের কাজকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

অপর এক শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আলহাজ আনোয়ার হোসেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন, আন নুর ফাউন্ডেশন, আল- হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০