জনবান্ধব প্রশাসক হিসেবে প্রশংসিত অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
১৪ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনবান্ধব প্রশাসক হিসেবে প্রশংসিত অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম

নীলফামারীর উন্নয়ন, জনসেবা ও মানবিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম-এর নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক সহায়তামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই জনপ্রতিনিধি জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন। ফলে ইতিমধ্যেই তিনি একজন জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন স্থানীয়দের কাছে।

দীর্ঘদিনের সহবিরতা কাটিয়ে নীলফামারী জেলা পরিষদ-এর কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছেন প্রশাসক শামীম। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, কাঁচা-পাকা সড়ক, কালভার্ট ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন সহায়তা অব্যাহত রেখেছেন তিনি। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়াও জেলার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পাশে দাঁড়িয়ে প্রশংসা করিয়েছেন তিনি। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত উৎসাহ প্রদান করেছেন। শুধু উন্নয়ন নয়, মানবিক কর্মকান্ডেও সক্রিয় রয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। সীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রধানসহ নানান উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় তার প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে। স্থানীয়দের মতে, আন্তরিকতা, সহজ-সরল আচরণ ও উন্নয়নমুখী চিন্তার কারণে প্রশাসক শামীম ইতিমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উন্নয়ন ও মানবিকতার সমন্বয়ে জেলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। তার নেতৃত্বে নীলফামারী জেলা পরিষদ আরও আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের রূপ নেবে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০