
১৫ মে (শুক্রবার) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় বজ্রপাতে মারা যায় বাচ্চু মন্ডলের ছেলে মজনু মিয়া।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মজনু মিয়া (২৩) ও রাজু মিয়া (১৯) বাড়ীর পিছনে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় বড় ভাই মজনু মিয়া। ছোট ভাই ক্ষনিক সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে ঐ ধান ক্ষেতেই।
নিহতের ছোট ভাই রাজু মিয়া জানান, আমরা দুই ভাই একসাথে ধান কাটতে ছিলাম প্রায় শেষ পর্যায়ে ২/১ আটির মতো আছে হঠাৎ করে বৃষ্টি’র মধ্যে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে আমার বড় ভাই। বড় ভাইয়ের এমন অবস্থা দেখে আমিও পড়ে যাই। বাড়ীর লোকজন দৌড়ে এসে বাড়ীতে নেয়। সে সময় আমার বাবা মসজিদে নামাজ পড়তে গেছিল।
নিহতের মা মনজুয়ারা জানান, আমার বাবা ধান কাটতে ছিল আমি তাদের রেখে বাড়ীতেই আসতে ছিলাম পিছনে তাকিয়ে দেখি আমার বাবা মজনু মাটিতে পড়ে আছে। ছেলেকে মাস্টার্স পড়ানোর স্বপ্ন ছিলো। সব স্বপ্ন আমার শেষ হয়ে গেলো।
ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স। রাত ৯ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্য করুন