ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা ও সেবা নিশ্চিত করতে তিন দিনব্যাপী ভূমিমেলা  - Channel 11
মোঃ এনামুল হক, নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা ও সেবা নিশ্চিত করতে তিন দিনব্যাপী ভূমিমেলা 

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬।

১৯ মে মঙ্গলবার থেকে ২১ মে পর্যন্ত উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্য, অনলাইনে ভূমি সেবা গ্রহণ, ই-নামজারি কার্যক্রম, জমির রেকর্ড সংশোধনসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার ও আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা। সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমি অফিসগুলোতে অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,ইসলামপুর থানার ওসি কাইয়ুম গাজী, উপজেলা সিনিয়র মৎস অফিসার জাকির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আবদুল আলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খাঁন বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীন , পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী সহ ইউনিয়ন পরিষদের ভূমি উপ সহকারীরা এবং ছাত্র /ছাত্রীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি ও জনসচেতনতামূলক সভা শেষে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য শোনা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে জনগণ সহজে ও দ্রুত ভূমি সেবা সম্পর্কে ধারণা লাভ করবে এবং সরকারি সেবার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০