বাসী ও পঁচা খাবারে মুখ দেয়নি ৩২মণ ওজনের ‘জমিদার’  - Channel 11
মোহাম্মদ জিল্লুর রহমান রতন (মেলান্দহ)জামালপুর।
১৯ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসী ও পঁচা খাবারে মুখ দেয়নি ৩২মণ ওজনের ‘জমিদার’ 

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় রোজিনা-রফিকুল দম্পতির খামারে বেড়ে উঠেছে বিশাল আকৃতির ষাঁড়গরু জমিদার।

বিশাল দেহ, রাজকীয় খাবারের অভ্যাস এবং শান্ত স্বভাবের কারণে স্থানীয়দের কাছে এখন বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে গরুটি। খামার দম্পতির দাবি, আসন্ন কোরবানির ঈদের বাজারে উপজেলার সবচেয়ে বড় গরু এটি।

খামার দম্পতি জানান, জমিদার সাধারণ গরুর মতো নয়। টাটকা খাবার ছাড়া বাসি বা পচা খাবারে মুখই দেয় না। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টা, খৈল, ছোলা, বিভিন্ন ফল ও উন্নতমানের দানাদার খাবার। প্রতিদিন প্রায় এক হাজার টাকার খাবার খায় গরুটি। খাবারে এমন আভিজাত্যের কারণেই তার নাম রাখা হয়েছে জমিদার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল দেহের গরুটি খামারের চালাঘরে শান্তভাবে দাঁড়িয়ে আছে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন একনজর দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। শুধু তাই নয়, প্রতিদিনই গরুটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমছে খামারে।

গরুটি দেখতে আসা ইকবাল মাহমুদ নামে এক দর্শনার্থী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গরুটির কথা শুনে দেখতে এসেছি। কাছে এসে দেখি সত্যিই বিশাল আকৃতির গরু। এত বড় গরু এর আগে কখনও দেখিনি। গরুটি যেমন বড়, তেমনি বেশ শান্ত স্বভাবের। এক নজর দেখতেই মানুষের ভিড় লেগে আছে।

খামার সূত্রে জানা গেছে, চার বছর বয়সি “জমিদার”-এর ওজন প্রায় ৩২ মণ। উচ্চতা প্রায় ৬ ফুট এবং দৈর্ঘ্য ১১ ফুট। সাদাকালো বর্ণের এই বিশাল আকৃতির গরুটি হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের।

খামারি রোজিনা বেগম বলেন, পরিবারের একজন সদস্যের মতো করেই জমিদারকে লালন-পালন করেছি। নিয়মিত যত্ন, পরিচর্যা ও ভালো খাবার দেওয়ার কারণেই গরুটি আজ এত বড় হয়েছে।

রফিকুল মোল্লা বলেন, গত কোরবানি ঈদে গরুটির দাম উঠেছিল প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা। কিন্তু খরচের তুলনায় দাম কম হওয়ায় বিক্রি করিনি। আরও এক বছর পরিচর্যা করায় গরুটি এখন আগের চেয়ে অনেক বড় ও মোটাতাজা হয়েছে। কোনো ধরনের রাসায়নিক খাবার ব্যবহার করিনি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারেই গরুটিকে বড় করেছি। এবার ১৩ লাখ টাকা দাম চাচ্ছি। তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম হলেও বিক্রি করে দেব।

মেলান্দহ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খাইরুল ইসলাম বলেন, খামারিরা এখন উন্নত জাতের গরু পালনে বেশ আগ্রহী হচ্ছেন। প্রাণিসম্পদ বিভাগের পক্ষথেকে খামারিদের নিয়মিত খোজখবর নেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। 

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০