কুড়িগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিক হারুন উর রশীদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
১১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিক হারুন উর রশীদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বিকৃত, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক এস এম হারুন উর রশীদ।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে অবস্থানকালে সাংবাদিক হারুন উর রশীদ ‘Nationalist Kurigram’ নামের একটি ফেসবুক আইডিতে তার ছবি ও নাম ব্যবহার করে প্রচারিত একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। ওই ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভুয়া, বিকৃত ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জিডিতে তিনি উল্লেখ করেন, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়, কুড়িগ্রামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জের ধরে একটি স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে এ ধরনের সাইবার অপপ্রচার চালাচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক এস এম হারুন উর রশীদ বলেন, “অতি সম্প্রতি জেলার বিভিন্ন দপ্তরের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছি। এরই জের ধরে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা কিছু রাজনৈতিক ব্যক্তির মদদপুষ্ট হয়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেক আইডি ব্যবহার করে নানারকম অপতথ্য ছড়াচ্ছে।” তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং সাইবার অপপ্রচার ও পরিচয় জালিয়াতি বন্ধে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রহিম সাংবাদিকদের জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক হারুন উর রশীদের বিরুদ্ধে এআই প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং ইউনাইটেড প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নেতৃবৃন্দ অবিলম্বে এই সাইবার অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০