নানাবাড়ি বেড়াতে এসে অটো চাপায় প্রাণ গেল শিশুর - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানাবাড়ি বেড়াতে এসে অটো চাপায় প্রাণ গেল শিশুর

জামালপুরের মেলান্দহে সড়ক দূর্ঘটনায় নাজমিন নাহার নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পয়লা ব্রিজ সংলগ্ন আগপয়লা গ্রামে মাহমুদপুর-মেলান্দহ সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নাজমিন উপজেলার রোকনাই পাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। সে রোকনাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কিছুদিন আগে শিশু নাজনীন মায়ের সাথে নানাবাড়ি আগপয়লা গ্রামে বেড়াতে আসে। রবিবার সকালে খাবার খেয়ে খেলতে যাবার উদ্দেশ্যে বাড়ি সংলগ্ন সড়ক পার হতে যায়। এ সময় মাহমুদপুর হতে মেলান্দহ উপজেলাগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ জানান, একদম মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত তাকে অক্সিজেন ও সেলাইন লাগিয়ে দেই। কিন্তু ক্রমেই তার নিশ্বাস কমে আসায় পাঁচ মিনিটের মধ্যেই সে মারা যায়। পরে থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, রোড এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা যায়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০